ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আলীকদমে পুলিশের বিশেষ অভিযান, মোবাইল কোর্টে ৩ মাদকসেবীর কারাদণ্ড

    admin
    November 28, 2026 7:41 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি: বান্দরবান

    বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে আলীকদম থানা পুলিশ।
    বান্দরবান জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই, মাদক পরিবহন প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে তল্লাশি কার্যক্রম চালানো হয়।
    এ ছাড়া আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে।
    অভিযান চলাকালে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলীর পরিচালনায় মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
    পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST