ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফুলবাড়িয়ায় বিএনপির সমন্বয়ক সভা অনুষ্ঠিত

    admin
    November 28, 2026 2:39 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

    গোপালগঞ্জে থানা ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপির সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক।

    শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

    এ সময় উপস্থিত পুরো বিএনপির আহবায়ক একেএম শমসের আলী উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বাদল, শাহিনুর মল্লিক জীবন, যুবদলের আনোয়ার সাদাত সহ দলীয় বিভিন্ন নেতারা গোপালগঞ্জে সংঘটিত ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

    সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST