ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক হয়নি কেউ

    admin
    November 27, 2026 8:04 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি কক্সবাজার
    কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকা থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
    শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ জিম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল এই মাদক উদ্ধার করে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
    বিজিবি সূত্র জানায়, ২৭ নভেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে জিম্বংখালী বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাচ্ছিল। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী বিজিবি ৭ নম্বর পোস্ট সংলগ্ন বেলালের মাছের ঘেরের পাশ দিয়ে মিয়ানমার দিক থেকে দুইজন ব্যক্তিকে হাতে দুটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। আধুনিক প্রযুক্তির সহায়তায় বিষয়টি নজরে এলে টহল দলের সন্দেহ হয়।
    বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে দুই চোরাকারবারি হাতে থাকা লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ দুটি ফেলে মাছের ঘেরের পাশ দিয়ে আবারও মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগ দুটি উদ্ধার করে। ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ২৫ কাট (আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস) ইয়াবা পাওয়া যায়। এরপর আশপাশে বিস্তারিত তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
    ঘটনার পর পলাতক চোরাকারবারিদের ধরতে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
    উখিয়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, এই মাদক সরবরাহের সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST