ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রুকনদের ‘গোপন’ ভোটে চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান ও পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম

    admin
    November 27, 2026 6:30 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি ::

    কুমিল্লার চৌদ্দগ্রামে রুকনদের ‘গোপন’ ভোটে ২০২৭-২৮ সেশনে মাহফুজুর রহমান পূনরায় উপজেলা জামায়াতের আমীর ও মাওলানা মু. ইব্রাহিম পুনরায় পৌরসভা আমীর নির্বাচিত হয়েছেন। শুক্রবার ডলি রিসোর্টে আয়োজিত জামায়াতের সেটআপ প্রোগ্রামে তাদেরকে শপথ পড়ান কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। এছাড়াও উপজেলা জামায়াতের সেক্রেটারী হিসেবে বেলাল হোসাইনকে পুনরায় শপথ পড়ানো হয়েছে।
    জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের রুকনদের গোপন ভোট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত সেটআপ প্রোগ্রামে ২০২৭-২৮ সেশনের নির্বাচিত নতুন উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম ও উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইনের নাম ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ। পরে উপস্থিত রুকনদের সামনে তাদের শপথ পড়ানো হয়। এছাড়া সাংগঠনিক গতিশীলতা বাড়াতে শুভপুর ইউনিয়নকে উত্তর ও দক্ষিণ শাখা হিসেবে আলাদা করা হয়েছে।
    কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার শুরু থেকে ‘গোপন’ ভোটে আমীর ও সেক্রেটারীসহ গুরুত¦পূর্ণ নেতৃত্ব নির্বাচিত হয়। এরই অংশ হিসেবে রুকনদের গোপন ভোটে শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST