ঢাকাSaturday , 28 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মৌলভীবাজারে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, চলছে ভোট গ্রহণ

    admin
    November 28, 2026 2:42 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান,কুলাউড়া প্রতিনিধি:

    দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২৩০টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

    নির্বাচনে মৌলভীবাজার জেলার ১৩৫টি চা-বাগানে ভোট দিচ্ছেন প্রায় ৬০ হাজার ৪৮২ জন শ্রমিক। দেশের পাঁচ জেলা—মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটির ২০টি উপজেলার মোট ২৩০টি চা-বাগানে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ১৩৫টি ভোটকেন্দ্র রয়েছে মৌলভীবাজারে।

    সারা দেশে প্রায় ১ লাখ ৫৩ হাজার নিবন্ধিত চা-শ্রমিক এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন।

    নির্বাচনের মাধ্যমে তিন স্তরে প্রতিনিধি বেছে নিচ্ছেন চা-শ্রমিকরা। এগুলো হলো কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, নিজ নিজ ভ্যালি নির্বাহী কমিটি এবং সংশ্লিষ্ট বাগানের পঞ্চায়েত কমিটি।
    নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ টিম।

    বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। তবে ২০১৮ সালের ২৪ জুনের পর নানা জটিলতায় আর নির্বাচন হয়নি। দীর্ঘ আট বছর পর নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

    নিজেদের প্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার, দাবি-দাওয়া ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST