ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে আবারো ও বাড়ছে তিন নদীর পানি

    admin
    September 14, 2025 5:14 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি//

    চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মাসহ মহানন্দা ও পুনর্ভবা নদীতে আবারো পানি বাড়তে শুরু করেছে।

    চলতি মৌসুমে দ্বিতীয় দফায় টানা কয়েকদিন ভারত থেকে আসা পানির প্রবাহে পদ্মার পানি উদ্বেগজনক হারে বাড়ার পর কয়েকদিন আগে কিছুটা কমলেও আবারো আজকে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে পানি বাড়তে শুরু করেছে।
    বিজ্ঞাপন

    পানি উন্নয়ন বোর্ডের প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার, মহানন্দায় ৯ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ৭ সেন্টিমিটার।

    প্রতিবেদনে বলা হয়, পদ্মা নদীর পাঁকা পয়েন্টে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০ দশমিক ৮৪ মিটার। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তা ১০ সেন্টিমিটার বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৯৪ মিটার।

    অন্যদিকে, মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ৮৮ মিটার। রোববার সকাল ৯টা পর্যন্ত ৯ সেন্টিমিটার কমে তা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯৭ মিটার। এছাড়া পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে শনিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ৮৮ মিটার, যা রোববার সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার বেড়ে হয়েছে ১৮ দশমিক ৯৫ মিটার।

    পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, টানা কয়েকদিন ধরে পদ্মায় পানি কমছিল কিন্ত হঠাৎ করেই আবার পানি বাড়তে শুরু করেছে। ভারতের পানিপ্রবাহ বাড়ার কারণে চাঁপাইনবাবগঞ্জের তিন নদীতে পানি বাড়ছে। আগামী কয়েকদিন পর আবারোও পানি কমতে শুরু করবে বলে আশা করছি।

    উল্লেখ্য, গত মাসের প্রথম সপ্তাহে পানির উচ্চতা বাড়ার কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ১৩ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ে এবং প্রায় ২ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST