মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২নং শাহবাজপুর ইউনিয়নে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক ০২.২০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মোঃ রায়হানুল হক এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বিওপি‘র দায়িত্বপূর্ণ সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আম বাগানের মধ্যে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ১৮৫ বোতল ফেন্সিডিল এর বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ আটক করতে সক্ষম হয়।
আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো জিডি করতঃ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান(৫৯) বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি,বি এফএম,পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


