ঢাকাWednesday , 31 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রাম থানা চত্বরে ডুকে পুলিশ সদস্যকে কুপি যখম

    admin
    December 31, 2025 4:55 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    কুমিল্লার চৌদ্দগ্রামে থানা চত্বরে গরু নিয়ে প্রবেশে নিষেধ করায় শরিফুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে আহত করেছেন বাহাদুর হোসেন বাদল (১৯) নামে এক স্থানীয় যুবক। এ ঘটনায় অভিযুক্ত বাদলকে আটক করে তাৎক্ষণিকভাবে থানা হেফাজতে নেওয়া হয়।

    বুধবার (৩১ ডিসেম্বর) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলজার আলম।

    অভিযুক্ত বাদল থানাসংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

    চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করতেন। এতে থানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানার ভেতরে প্রবেশে নিষেধ করা হয়। তবে নিষেধ অমান্য করে গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তিনি একাধিক গরু নিয়ে আবারও থানার চত্বরে ডুকেন।

    এ সময় চৌদ্দগ্রাম থানায় কর্মরত পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে পুনরায় নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দার উল্টো পিঠ দিয়ে শরিফুল ইসলামের শরীরে একাধিক আঘাত করেন। একপর্যায়ে দা দিয়ে শরিফুল ইসলামের মাথায় কোপ দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST