ঢাকাThursday , 27 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাট পাঁচবিবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

    admin
    November 27, 2025 9:55 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি :

    শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার সেলিম আহমেদ-এর সভাপতিত্বে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোঃ আহসান হাবিব, এসময় সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাসান আলী, মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন, আটাপুর ইউপির চেয়ারম্যান আ,স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু, ধরঞ্জী ইউপি আনোয়ার হোসেন, কুসুম্বা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোমেনা বেগম সহ সরকারী-বেসরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST