ঢাকাThursday , 12 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জাকিয়া বেগমের অভিযোগের প্রতিবাদে মনিরুলের সংবাদ সম্মেলন, দাবি ১০ লাখ টাকা পাওনার।

    admin
    November 12, 2026 6:06 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতড়াখোলা গ্রামের জাকিয়া খাতুনের সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের ব্যবসায়ী মোঃ মনজুর হোসেন মনিরুল।
    বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া এক লিখিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।
    লিখিত বক্তব্যে মনিরুল বলেন, তিনি দীর্ঘদিন ধরে কালিগঞ্জ উপজেলার বেলেডাঙ্গা বাজারে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। জাকিয়া খাতুন দীর্ঘদিন ধরে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দীর্ঘদিনের লেনদেনের হিসাব অনুযায়ী জাকিয়া খাতুনের কাছে তাঁর ১০ লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন তিনি।
    মনিরুলের দাবি, গত ২২ অক্টোবর ২০২৬ তারিখে জাকিয়া খাতুন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে এসে পাওনা টাকা পরিশোধের জন্য সময় চান। এ সময় তিনি নিজের স্বাক্ষরিত ইসলামী ব্যাংকের একটি চেক তাঁর কাছে জমা রাখেন। চেকটিতে ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করে ওই দিন ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য তাঁকে অনুরোধ করেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে মনিরুল টাকা পরিশোধের জন্য নির্ধারিত সময় দেন।
    তবে মনিরুল অভিযোগ করেন, পাওনা টাকা পরিশোধের বিষয়টি এড়িয়ে যেতে জাকিয়া খাতুন বিভিন্নভাবে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জাকিয়া খাতুন তাঁকে বলেছেন, ‘কীভাবে টাকা নেই এবার আমি দেখব মনিরুলকে, এমনভাবে ফাঁসাবো যে টাকা উল্টো দিতে হবে।’ এমন বক্তব্যের মাধ্যমে তাঁকে হয়রানি ও বিপদে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
    লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ৮ নভেম্বর বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যম, ফেসবুক ও ভিডিও সংবাদে জাকিয়া খাতুনের সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারিত হয়। সেখানে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। এতে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন মনিরুল।
    তিনি বলেন, জাকিয়া খাতুন বয়সে তাঁর চেয়ে বড় হওয়ায় তাঁকে সবসময় চাচী ও মায়ের সমতুল্য সম্মান দিয়ে সম্বোধন করে আসছেন। তাঁদের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ ব্যবসায়িক লেনদেনকেন্দ্রিক। কোনো ধরনের অনৈতিক প্রস্তাব কিংবা অন্য কোনো উদ্দেশ্যের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
    মনিরুল আরও বলেন, ব্যবসায়িক লেনদেনের বিষয়টি একতরফা অভিযোগের মাধ্যমে আড়াল না করে উভয় পক্ষের হিসাব-নিকাশ, কাগজপত্র ও ব্যাংকসংক্রান্ত প্রমাণ যাচাই করা প্রয়োজন। এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
    সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের প্রতি উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সম্মান রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
    উল্লেখ্য, মনিরুল হোসেন মনিরুল কালিগঞ্জ উপজেলার মানপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে এবং বেলেডাঙ্গা বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বলে লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST