ঢাকাSunday , 10 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    admin
    May 10, 2026 7:54 pm
    Link Copied!

    এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
    রবিবার সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি শহরের ঝুকিপূর্ণ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

    এছাড়া বিচারপ্রার্থী শিশু ভিকটিমদের জন্য কক্সবাজারে একটি আবাসান ব্যবস্থার সুযোগ রাখার উপরও জোর দেন তিনি।

    সংসদ সদস্য বলেন, জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে, তারা সব সময় শান্তি আশা করে। তাই জনস্বার্থে এসব কাজে নিজেও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

    জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার সামীম কবির, কউক সচিব সানজিদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো শাহিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিক) দেবদূত মজুমদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাবসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও বিশেষভাবে সতর্ক অবস্থানে রয়েছে।

    এ ছাড়া মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসন, পুলিশ সহ সব আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার আছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সচেতনতাও জরুরি। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং অপহরণ রোধে ব্যবস্থা, জনদুর্ভোগ লাঘবে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার,পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,ডাম্পিং স্টেশন নির্মাণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং ব্যবস্থা জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST