ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝিনাইদহে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ

    admin
    September 10, 2025 8:52 pm
    Link Copied!

    মোঃ মামুন আলী, ঝিনাইদহ:

    বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব নিষিদ্ধ জাল জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. গোলাম সরোয়ার।

    অভিযান সূত্রে জানা যায়, বেলা ১১টায় সদর উপজেলার বালিয়াডাঙ্গা খাল, পন্ডিতপুর, নবগঙ্গা নদী, বেগবতী নদী, যশাই খাল, নারিকেলবাড়িয়া ও সোনাতনপুর অংশের ঝাপাই খাল, পুটিয়ার বিল, ফটকি নদীর দিঘিরপাড়, বামনআইল ঝাফর বিলসহ বেশ কিছু এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময়, বিভিন্ন খালে স্থাপন করা ১১টি অবৈধ বাঁধও উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বলেন, দেশি মাছের বিস্তার ও বংশবৃদ্ধির লক্ষ্যে ২৫০টি নিষিদ্ধ চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সেইসাথে, নদী ও খালের পানির প্রবাহ ব্যাহত করে এমন সকল অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST