ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, মহাসড়ক অবরোধ

    admin
    August 31, 2025 12:38 pm
    Link Copied!

    মোঃ শাহীন আলম (টাঙ্গাইল প্রতিনিধি)

    শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অফিস ভাঙচুর করা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।
    জানাযায়,গ ” ধকার – «; «সভা ৩ও ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও আইনশঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বেলা ১১টার দিকে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিরালা মোড় পার জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেন। একপর্যায়ে অফিসের ভেতের প্রবেশ করে চেয়ার ভাঙচুর ও অন্যন্য জিনিস ভাঙচুরও করেন।

    দুপুর সাড়ে ১২টার দিকে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকা অবরোধ করেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালককরা। পরে দুপুর সোয়া ১টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা। ৮৫

    এ সময় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি সুজন আহমেদ, সাধারণ সম্পাদক শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ ।

    এ সময় বক্তারা বলেন, ঢাকায় গণঅধিকারের পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ প্রায় শতাধিক নেতাকমীর ওপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টির লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা হামলার জড়িত সকলের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন বক্তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST