লালমনিরহাট জেলা প্রতিনিধি
১৭ লালমনিরহাট-(২) কালীগঞ্জ ও আদিতমারী আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল ডিজিএফ (VGF) কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে বিপুল সংখ্যক উপকারভোগী অংশগ্রহণ করেন।
জানা যায়, পবিত্র ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিতে এ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল,উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান (ইউএনও) আরও উপস্থিতি ছিলেন চলবলা ইউনিয়ন পরুষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, ওয়ার্ডের মহিলা সদস্য, মোছাঃরুমি খাতুন,মর্জিনা খাতুন, মোছাঃপিয়ারী বেগম, আরও উপস্থিতি ছিলেন ১ নং ওয়ার্ডে মোঃ রোনুজ্জামান,২ নং ওয়ার্ডে মোঃ আলাল উদ্দিন আলাল, ৩ নং ওয়ার্ডে আমিনুর ইসলাম, ৪ নং ওয়ার্ডে শ্রী অনিন্দ্য কুমার রায়,৫ নং ওয়ার্ডে রুহুল আমিন নয়া, ৬ নং ওয়ার্ডে সোলাইমান গণী, ৭ নং ওয়ার্ডে আঃ করিম উদ্দিন, ৮ নং ওয়ার্ডে নুর মোহামেদ, ৯ নং ওয়ার্ডে মোজাম্মেল, চলবলা ইউনিয়ন এর সকল ওয়ার্ডপর্যায়ে সকল সদস্যরা উপস্থিত ছিলেন,আনুষ্ঠানিক ভাবে চাল বিতরণের কার্যক্রমের সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “জনগণের কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের সহায়তায় বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হয়।
এলাকাবাসী সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়মিতভাবে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে, যার মাধ্যমে সমাজের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো হয়।


