ঢাকাTuesday , 26 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দারিদ্র্যের হার ২৮% হওয়া উদ্বেগজনক; চাঁদাবাজী নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের পথে প্রধান অন্তরায় – ইসলামী আন্দোলন বাংলাদেশ

    admin
    August 26, 2025 10:32 pm
    Link Copied!

    মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ – শ্রীপুর, গাজীপুর থে‌কে//

    স্বাধীনতার ৫৪ বছর পরও আজও প্রায় পৌনে পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে—এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, দেশের প্রতি চারজন নাগরিকের একজন এখন দরিদ্র। আরও বিপুল সংখ্যক মানুষ এমন ঝুঁকিপূর্ণ আর্থিক অবস্থায় আছেন যে, অসুস্থতা বা যেকোনো সংকটে তারা গরিব হয়ে পড়তে পারেন। দলটির মতে, এটি জাতির জন্য অত্যন্ত হতাশাজনক পরিস্থিতি।

    আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন,
    “দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে শুধু জিডিপি নিয়ে আলোচনা যথেষ্ট নয়; সমতা, ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও নাগরিক কল্যাণ নিশ্চিত করার দিকেই গুরুত্ব দিতে হবে।”

    তিনি অভিযোগ করেন, “বিগত পনের বছরে উন্নয়নের নামে জনগণকে মিথ্যার ফুলঝুড়ি দেখানো হয়েছে। গণঅভ্যুত্থানের পর আশা ছিলো পরিবর্তন আসবে, কিন্তু অব্যবস্থাপনা ও নতুন চাঁদাবাজদের উৎপাতের কারণে দেশে নতুন বিনিয়োগ প্রায় থমকে গেছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও রাজনৈতিক সন্ত্রাসে নমনীয়তার কারণে পরিস্থিতির উন্নতি হয়নি।”
    তিনি জোর দিয়ে বলেন, “আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে এখন থেকেই জোরালো ও সমন্বিত উদ্যোগ নিতে হবে। দারিদ্র্যের হার যেকোনো মূল্যে শূন্যের ঘরে নামিয়ে আনতে হবে।”

    বৈঠকে দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন,
    “পিআর নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আপত্তিজনক। বারবার ‘পিআর সংবিধানে নাই’ বলে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে কিনা, সে প্রশ্ন উঠেছে। তাঁর এ আচরণ স্বৈরাচারী যুগের কথা মনে করিয়ে দেয়। আমরা তাঁর কাছ থেকে আরো সতর্ক ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করি।”

    বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সদস্য মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST