ওসমান গণি দীঘিনালা প্রতিনিধি তারিখ-০৮-১০-২৬
বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও করণীয়
প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি জনসচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হলরুমে
দীঘি নালা জোন কমান্ডার লে. কর্নেল আল আমিন এর দিকনির্দেশনায় এবং দিঘীনালা জোনের মেডিকেল অফিসার আরএমও- সাইখউদ্দিন সাকলাইন এর তত্ত্বাবধানে দীঘিনালা ডিগ্রি কলেজে আয়োজিত এ ক্লাসের দিঘীনালা ডিগ্রি কলেজের ও দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫শতসধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরুন কান্তি চাকমা।
ক্লাসে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং এ সময় সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা দিঘীনালা জোনের মেডিকেল অফিসার আরএমও- সাইখউদ্দিন সাকলাইন ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সাহিদা নাজনীন।
শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সঠিক ধারণা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে এসএমসির সৌজন্যে
স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী সব সময় স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত এসব কার্যক্রম অব্যহত থাকবে।


