ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দুর্গাপূজা উপলক্ষে মণিরামপুরে ১০৩ মণ্ডপে চাল বিতরণ

    admin
    October 8, 2026 5:46 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর):

    আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার ১০৩টি পূজামণ্ডপে চাল বিতরণ শুরু হয়েছে।

    গতকাল ৮ অক্টোবর সকাল ১০টায় মনিরামপুর উপজেলা পরিষদ হতে এ চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

    সরকারি বরাদ্দ অনুযায়ী উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ হিসেবে ১০৩টি মণ্ডপে মোট ৬১ হাজার ৮০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

    চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক।

    এ সময় অধ্যাপক ফজলুল হক বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মণিরামপুরে যেন সবাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আমরা সবাইকে সহযোগিতা করতে চাই।”

    তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে যাতে সুন্দর পরিবেশ বজায় থাকে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST