ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে, মাদ্রাসা শিক্ষককে পুলিশে সোপর্দ করলো এলাকাবাসী।

    admin
    September 2, 2025 10:22 am
    Link Copied!

    এমএস হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ//

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লক্ষ্মীপুর ইউনিয়নে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমাম রহমত আলীকে (৩৫) পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

    অভিযুক্ত রহমত আলী দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চামতলা ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক। পাশাপাশি তিনি স্থানীয় সুড়িগাওঁ জামে মসজিদের ইমাম। ভুক্তভোগী শিশুটি স্থানীয় লিয়াকতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আরবি শিক্ষা নিতে সুড়িগাঁও জামে মসজিদে যায় শিশুটি। মক্তবের ছুটি শেষে সবাই বাড়ি ফিরলেও ভুক্তোভোগী শিশুটিকে কাজের কথা বলে নিজ কক্ষে নিয়ে যান ইমাম রহমত আলী। এক পর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে ঘটনাটি প্রকাশ না করতে শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করেন তিনি। এদিকে বাড়ি ফিরে প্রথমে শিশুটি ভয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি।

    ঘটনার চার দিন পর সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের চাপে সম্পূর্ণ বিষয় খুলে বলে সে। এসময় ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত রহমত আলীকে আটকে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে আসেন।
    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST