ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নলতায় পূবালী ব্যাংকের আয়োজনে ক্যাশলেস ডিজিটাল লেনদেনের প্রচার অভিযান অনুষ্ঠিত

    admin
    August 19, 2026 4:48 pm
    Link Copied!

    কালিগঞ্জ, সাতক্ষীরা;

    ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত, নগদ অর্থের ব্যবহার কমানো এবং নিরাপদ ও সহজ বৈদ্যুতিক লেনদেন ব্যবস্থার প্রসারে ১৯ আগস্ট বুধবার সকালে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন পূবালী ব্যাংক পিএলসি নলতা উপ-শাখা আয়োজনে হাটখোলায় বিশেষ ক্যাশলেস প্রচার অভিযান ও র‍্যালী অনু্ষ্ঠিত হয়েছে। উপজেলাটিকে ধীরে ধীরে আধুনিক ক্যাশলেস উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগে নেওয়া হয়েছে। আধুনিক অগ্রযাত্রার এ আয়োজনটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ইকবাল হোসেন। অনু্ষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নলতা উপ-শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার এম আমিমুল এহছান, নলতা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যা মোঃ আনসার, নলতা সাব্বির টেলিকমের স্বত্বাধিকারী মোঃ জহুরুল আলী, নলতার জাপান ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেন, মুকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী ডাঃ মশিউর মুকুল, মোঃ আলাল, সাংবাদিক আবুল কালাম বিন আকবার সহ পূবালী ব্যাংক পিএলসি নলতা উপ শাখার কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন। এর আগে নলতা উপ শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি নলতা হাটখোলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে গ্রাহকদের অংশগ্রহণে ক্যাশলেস সেবার গুরুত্ব ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম নিয়ে সভা অনুষ্ঠিত হয়। বক্তব্যে উদ্বোধক ইকবাল হোসেন বলেন, ডিজিটাল ব্যাংকিং সম্প্রচারের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘বাংলা কিউআর’ যে প্রচলন হলো সেটা জনগণের মাঝে প্রচার এবং প্রসারের জন্য আমরা পূবালী ব্যাংক কর্তৃক ক্যাশলেস ক্যাম্পেইনের আয়োজন করেছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST