ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৮০ কোটি টাকার ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

    admin
    August 18, 2026 9:59 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি, কক্সবাজার
    কক্সবাজারের বিভিন্ন মামলায় বিচারপ্রক্রিয়া শেষে জব্দ করা বিপুল পরিমাণ ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ও মামলার আলামত ধ্বংস করেছে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী। বাজেয়াপ্ত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৭৯ কোটি ৯০ লাখ ৫০ হাজার ১০০ টাকা।
    ১৮ জুলাই (শনিবার) বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টাব্যাপী কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটির প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব মাদক বিনষ্ট করা হয়।
    আদালত ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন থানায় দায়ের হওয়া মাদক মামলার নিষ্পত্তি ও আইনি প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর বিচারিক আদেশে এসব আলামত ধ্বংসের সিদ্ধান্ত নেয় আদালত। পরিবেশসম্মত উপায়ে এবং নির্ধারিত নিয়ম মেনে আলামতগুলো পুড়িয়ে ও ধ্বংস করে বিনষ্ট করা হয়।
    ধ্বংস করা মাদকের তালিকায় রয়েছে:- ইয়াবা ট্যাবলেট ২৩ লাখ ২০ হাজার ৩৭৮ পিস, দেশি চোলাই মদ ৪৭৯ লিটার ৫০০ মিলিলিটার, বিদেশি বিয়ার ১ হাজার ৬৯১ ক্যান এবং ফেনসিডিল ৯২ বোতল
    মামলার আলামত ও মাদকদ্রব্য ধ্বংস কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়।
    এ সময় মাদকদ্রব্য ধ্বংস কমিটির সদস্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিনসহ বিচার বিভাগ ও আদালতের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    বিজ্ঞ বিচারকগণ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এবং বিচারাধীন ও নিষ্পত্তিকৃত মামলার আলামত ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে প্রতিনিয়ত এ ধরণের আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST