ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলের চাঞ্চল্যকর ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার রায়।

    admin
    August 19, 2026 2:36 pm
    Link Copied!

    আরীফ শরিফ (নড়াইল)

    নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের ৫ বছর বয়সী শিশু জান্নাতুল মাওয়া গত ২০ জুলাই বিকেলে নৃশংসভাবে নির্যাতনের শিকার হয়। ঘটনার দিন প্রতিবেশীর ঘরে খাটের ওপর অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরের দিন ২১ জুলাই নিহতের পিতা বাদী হয়ে রবিউল শিকদার ওরফে রবিকে একমাত্র আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

    মামলাটির তদন্তভার পাওয়ার পর সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু দ্রুততার সাথে তদন্ত কাজ পরিচালনা করেন। তিনি ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্টসহ অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে মাত্র ১১ কার্যদিবসের মাথায় গত ৪ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন। এরপর আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করেন।

    গত ৯ আগস্ট মামলার চার্জ গঠন করার পর মাত্র ৮ কার্যদিবসের মধ্যে পুলিশ, চিকিৎসক, নিহতের স্বজন ও প্রতিবেশীসহ মোট ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST