আমি, হুমায়রা, পিতা: মোঃ দুলাল তালুকদার, মাতা: মোছাঃ সাহিদা পারভীন, গ্রাম: হলতা, ডাকঘর: হলতা, উপজেলা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত JSC (২০১৫), SSC (২০১৮) ও HSC (২০২০) পরীক্ষার সকল সার্টিফিকেট, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে আমার বাংলা নাম ভুলবশত “হুমায়রা” এবং ইংরেজি নাম “HUMAYRA” মুদ্রিত হয়েছে।
প্রকৃতপক্ষে আমার সঠিক বাংলা নাম “হুমায়রা ইসলাম রুমাইসা” এবং ইংরেজি নাম “HUMAYRA ISLAM RUMAISA”।
এ মর্মে আমি গত ২২/০৬/২০২৬ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, পটুয়াখালী-এর নিকট এফিডেভিটের মাধ্যমে নাম সংশোধন করেছি। যার এফিডেভিট নং: ৫৮৩/২৬।
অতএব, অদ্য হতে আমার পূর্বের নাম “হুমায়রা (HUMAYRA)” এবং বর্তমান নাম “হুমায়রা ইসলাম রুমাইসা (HUMAYRA ISLAM RUMAISA)” একই ব্যক্তি হিসেবে গণ্য করার জন্য সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ করা হলো।
মোঃ মাসুম বিল্লাহ্
এটি এন নিউজ, বরগুনা।


