ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নীলফামারীর উত্তরা ইপিজেডে সংঘর্ষ, শ্রমিক নিহত

    admin
    September 2, 2025 6:54 pm
    Link Copied!

    সামিনুর ইসলাম , নীলফামারী জেলা প্রতিনিধি

    নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানির আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হাবিব (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আটজন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

    সূত্র জানায়, কয়েক দিন ধরে উত্তরা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন। মঙ্গলবার সকালে ইপিজেডের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে কোনো কর্মী ভেতরে ঢুকতে পারেননি। এরপর তারা বিক্ষোভ শুরু করেন। এসময় যৌথবাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এসময় হাবিব নামে ওই কোম্পানির এক শ্রমিক নিহত ও আট শ্রমিক আহত হন। হাবিবের বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশীতে।

    আহতদের নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বর্তমানে ইপিজেড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ ঘোষণা করেছে।

    নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানান, মৃত অবস্থায় হাবিব নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার বুকে একটু ক্ষত ছিল। তবে এটি গুলির চিহ্ন কি না তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST