ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • খুলনার ডুমুরিয়া উপজেলা ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

    admin
    November 26, 2026 5:05 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ভূমি সংক্রান্ত একটি আবেদন ঝুলিয়ে রাখার অভিযোগে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়।

    বুধবার (২৫ নভেম্বর) বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখার সিনিয়র সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে খুলনার জেলা প্রশাসককে এই নির্দেশনা দেওয়া হয়।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার বাসিন্দা সরদার সেলিম হোসেন তাঁর অবৈধ দখলকৃত জমি পুনরুদ্ধারের জন্য আবেদন করেছিলেন, অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসকের নির্দেশনায় গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে আবেদনটি ডুমুরিয়া ইউএনও কার্যালয়ে পৌঁছালেও ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত নোটিশে স্বাক্ষর না করে তা প্রায় ৯৩ দিন অহেতুক ঝুলিয়ে রাখা হয়।

    ভুক্তভোগী সরদার সেলিম হোসেনের অভিযোগ, মামলার শুনানির জন্য ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের দপ্তরে একাধিকবার যোগাযোগ করলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি।

    নির্ধারিত ৯০ দিনের অধিক সময় আবেদন নিষ্পত্তিতে বিলম্ব করা ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ৮(৪) ও ৮(৬) ধারা এবং ‘সরকারি কর্মচারী বিধিমালা, ২০১৮’-এর পরিপন্থী বলে দাবি করেন তিনি।

    এ বিষয়ে সংশ্লিষ্ট ইউএনওর বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির স্বার্থে অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে স্থানান্তরের আবেদন জানিয়েছিলেন সরদার সেলিম হোসেন, পরবর্তীতে এ সংক্রান্ত সংবাদ দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় প্রকাশিত হয়।

    বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মূল আবেদনপত্রটি সংযুক্ত করে খুলনার জেলা প্রশাসককে বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST