ঢাকাTuesday , 30 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ একজন আটক

    admin
    December 30, 2025 9:14 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ নাজমুল হক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আল আমিনের নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে।

    অভিযানকালে হাঁসকান্দা গ্রামের আবুল কাশেমের বসতঘর থেকে চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম (৫৩) কে আটক করা হয়। তিনি হাঁসকান্দা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র।

    এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর নাজমুল হুদা বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    মঙ্গলবার দুপুরে আটক আবুল কাশেমকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST