ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নোয়াখালী সেনবাগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    admin
    September 3, 2025 4:43 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব , সেনবাগ নোয়াখালী :–

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড হইতে মিছিল সহকারে শোডাউন ও শোভাযাত্রা নিয়ে সেনবাগ উপজেলা সদরে উপস্থিত হয়।

    সকাল ১১ টার সময সেনবাগ পৌর বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল হান্নান লিটন এর সভাপতিত্বে সেনবাগ থানার মোড়ে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
    উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থেকে ৫ বারের জনগণের নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চিফ-হুইপ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা কমিটির সদস্য মিয়া মোহাম্মদ ইলিয়াস, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভানেত্রী তামান্না ফারুক থীমা, সেনবাগ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, ৯ নং নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সাবেক পৌর সাধারণ সম্পাদক মোঃ শহিদ উল্লাহ, সেনবাগ সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর, জিএস সহিদ,শোনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু,উপজেলা যুবদলের আহবায়ক শাহাব উদ্দিন রাসেল, উপজেলা শ্রমিক দলের আহবাযক মোঃ বেলাল, সদস্য সচিব হাজী জাফর, পৌর যুবদলের আহ্বায়ক মহিন উদ্দিন,
    জনসভা চলাকালে ৬ নং কাবিলপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দলের উদ্যোগে জহির – মোস্তাফিজ, মহিন – ,দুলাল, শামসুল হক সামু – বাচ্চু, শ্যামল, শাহাবুদ্দিন ও মানিক মেম্বারের নেতৃত্বে একটি বিশাল মিছিলের শোডাউন উপস্থিত নেতাকর্মীদের নজরে পড়ে। প্রধান অতিথির জয়নুল আবেদিন ফারুক বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। যারা ১৭ বছর রাজপথে ছিলেন আপনাদের মনোনীত ব্যক্তিকে বিএনপি’র নেতা তারেক রহমান ধানের শীষ প্রতীক দিয়ে আবারো প্রমাণ করবে যারা আন্দোলন সংগ্রামে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল বিএনপির সকল কর্মসূচি পালন করেছে তারা ধানের শীষের প্রকৃত দাবিদার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST