ঢাকাFriday , 19 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার মহোদয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়ঃ

    admin
    June 19, 2026 3:21 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক,
    পঞ্চগড় জেলা প্রতিনিধি।

    ১৮ জুন ২০২৬ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবু সাইম, মহোদয়ের সভাপতিত্বে পঞ্চগড় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় পঞ্চগড় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত ও উন্নত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, যানজট সমস্যা নিরসন, মাদক নির্মূল এবং পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনা করার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব” মতবিনিময় সভায় সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ এবং জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের পরামর্শ মনোযোগসহকারে শোনেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

    উপস্থিত ছিলেন জনাব সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ডিআইও-১ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST