ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে প্রথমবারের মতো যৌথ আন্দোলনে এএইচ-ডিভিএম শিক্ষার্থীরা

    admin
    August 28, 2025 10:27 pm
    Link Copied!

    মাসুদা আক্তার রিফা, পবিপ্রবি প্রতিনিধি:

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (পবিপ্রবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে প্রায় চার সপ্তাহ ধরে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এ্যানিমেল  হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। তাদের সাথে আন্দোলনে যুক্ত হলো ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সশরীরে উপস্থিত হয়।এসময় তারা যৌক্তিক দাবি আদায়ের এই আন্দোলনে শেষ পর্যন্ত সাথে থাকার প্রতিস্রুতি দেন।

    চলমান এই আন্দোলনে শুরু থেকেই ভেটেরিনারি স্টুডেন্ট এ্যসোসিয়েশন একাত্মতা প্রকাশ করে এসেছে এবং পূর্ণ সমর্থন জানিয়েছে। আজ তারা আন্দোলনে এসে কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায় না হওয়া পর্যন্ত এএইচ এর শিক্ষার্থীদের সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

    ডিভিএম-১৮ তম ব্যাচের এক শিক্ষার্থী নুর এ আলম বলেন, ” আমরা তোমাদের যৌক্তিক এই আন্দোলনের সাথেই আছি। আমরা বঞ্চিতের শিকার হতে চাই না। প্রাণীসম্পদ খাতে কোনো স্বামী- স্ত্রীর ঝগড়া না থাকুক। একই সাথে আমরা কারো ব্যাক্তিগত আক্রোশের শিকার হতে চাই না, আমাদের শিক্ষকরা আমাদের পিতৃতুল্য, আশাকরি তারা আমাদের প্রতি সদয় হবেন।”

    ১৮ তম ব্যাচের আরো একজন শিক্ষার্থী আল যাবের বলেন,” আমারা সকলেই ভাই-ভাই। আমারা একই সাথে থাকি এই ক্যাম্পাসে। চাকরি ক্ষেত্রে গিয়েও আমাদের মাঝে কোনো বৈষম্য না থাক এটাই আমরা চাই। এই আন্দোলনে তোমরা আমাদের পাশে পাবা এই আশ্বাস দিচ্ছি। সকল ধরনের কর্মসূচিতে তোমাদের সাথেই আছি।”

    এএইচ -১০ম ব্যাচের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক জানান, “কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের প্রেক্ষিতে গঠিত কমিটি আগামী রবিবার এর মাঝে রিপোর্ট প্রকাশ করতে না পারলে এবং সোমবার জরুরি কাউন্সিল গঠন না করলে পুরো এএনএসভিএম অনুষদ শাট ডাউন করে দেয়া হবে।”

    উল্লেখ্য,  গত ৩১ জুলাই থেকে পবিপ্রবি এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং যতদিন না দাবি আদায় হচ্ছে, তারা ক্লাসে ফিরবে না।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST