ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত, আহত বাবা

    admin
    September 2, 2025 7:08 pm
    Link Copied!

    প্রতিনিধি: মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত//

    পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা বাবা গুরুতর আহত হন।

    মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান।

    নিহতরা হলেন—চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানা (২৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার নাম আক্কাস আলী।

    ওসি জানান, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ গ্রামের বাড়ি চাটমোহরের পথে রওনা হন সোহেল রানা। পথে ফরিদপুরের ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন।

    স্থানীয়রা গুরুতর আহত সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

    পুলিশ জানায়, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST