ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রশাসনিক হস্তক্ষেপে অষ্টগ্রামে পূজা মণ্ডপের বিরোধ নিষ্পত্তি: উপ-কমিটি গঠন

    admin
    October 14, 2026 7:33 pm
    Link Copied!

    কিশোরগঞ্জ (অষ্টগ্রাম কিশোরগঞ্জ) প্রতিনিধি:

    কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পূজা মণ্ডপের অর্থ সংক্রান্ত বিরোধ ও প্রকাশিত সংবাদের জেরে উদ্ভূত পরিস্থিতির প্রশাসনিক হস্তক্ষেপে অবসান ঘটেছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজা কমিটির সমন্বয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সমঝোতার মাধ্যমে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

    উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অষ্টগ্রাম শাখার আহবায়ক দেবেশ চন্দ্র দাস, সদস্য সচিব জীবন ময় শীল, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট অষ্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অজিত দত্ত ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট অষ্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অসীম বনিকসহ বিভিন্ন মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

    সভায় উভয় পক্ষের বক্তব্য ও সাক্ষীদের কথা শুনে উদ্ভূত সমস্যার সৌহার্দ্যপূর্ণ সমাধান করা হয়। পূজা পরিচালনা ও অনুদানের অর্থ সুষ্ঠুভাবে ব্যয়ের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে জীবন ময় শীলকে আহ্বায়ক এবং অজিত দত্ত, অসীম বনিক, নজরুল ইসলাম সাগর, হেমচন্দ্র ঋষি দাস ও সুকুমার চন্দ্র দাসকে সদস্য করে ৬ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST