মো:সিপাউর রহমান,কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ার নর্তন গ্রামে অবৈধ জবরদখলদারকে উচ্ছেদ করতে গেলে বাধার সম্মুখীন হন ভাম্যমান আদালতের বিচারক কুলাউড়া সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস। এ ঘটনায় সরকারি কাজে বাধা,হেনস্তার চেষ্টা ও নাটক করে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে বুধবার কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের নর্তন গ্রামের জনৈক ফেরদৌসী বেগমের ৩২ শতাংশ জায়গা জোরপূর্বক জবর দখল করে একই এলাকার শাহিন মিয়া(৪৫)ও তার সহযোগীরা। বিষয়টি ভুমি প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেন ভুক্তভোগী ফেরদৌসি বেগম। সহকারী কমিশনার ভূমি বিষয়টি শুনানীর জন্য ভুক্তভোগী ফেরদৌসি বেগম ও জবরদখলকারী শাহিন মিয়াকে নোটিশ করলে শুনানীতে বারবার শাহিন মিয়া অনুপস্থিত থাকেন।ফলে বাধ্য হয়ে সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস ও পুলিশ গত সোমবার ভূমি প্রতিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। কিন্তু ভ্রাম্যমান আদালত চলাকালীন সরকারি কাজে বাধা করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় জবরদখলকারী শাহিন ও তার সহযোগীরা। এ ব্যাপারে ভুক্তভোগী ফেরদৌসি বেগম বলেন,জাল দলিল সৃষ্টি করে শাহিন গং আমার বসতভিটা জবর করেছে। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস বলেন,ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে বাধা প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির কারনে শাহিন মিয়াসহ তার সহযোগীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে


