ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রাকৃতিক দুর্যোগে বাড়ছে নিত্যপণ্যের দাম, ‎বাজারের অস্থিরতায় লাগাম টানতে চাই কার্যকর ‎পদক্ষেপ

    admin
    July 27, 2026 7:04 pm
    Link Copied!

    ‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,

    ‎টানা বৃষ্টি ও বিভিন্ন অঞ্চলের বন্যার প্রভাব পড়েছে দেশের অধিকাংশ কাঁচাবাজারে। সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ নানা নিত্যপণ্যের দাম অল্প সময়ের ব্যবধানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষেরা।

    ‎দেশের কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থা মৌসুমি আবহাওয়ার ওপর অনেকাংশে নির্ভরশীল। বন্যা, অতিবৃষ্টি কিংবা সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটলে উৎপাদন ও পরিবহন উভয় ক্ষেত্রেই চাপ তৈরি হয়। কৃষকের ফসল নষ্ট হলে বাজারে প্রভাব পড়ে।

    ‎আবার সড়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে পণ্য পরিবহন খরচ বাড়ে। পাশাপাশি এটিও সত্য যে, সংকটকে কাজে লাগিয়ে মধ্যস্বত্বভোগীদের অতিমুনাফা করার প্রবণতা প্রায়ই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। উৎপাদনস্থলে যে পরিমাণ দাম বাড়ে, ভোক্তা পর্যায়ে অনেক সময় তার চেয়ে বেশি দাম বাড়ে মধ্যস্বত্বভোগীদের কারণে।

    ‎এ ধরনের পরিস্থিতি আমাদের খাদ্য সরবরাহ ব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতাকেও সামনে আনে। দেশে কৃষিপণ্য উৎপাদনের সক্ষমতা উল্লেখযোগ্য হলেও সংরক্ষণব্যবস্থা অপ্রতুল। দ্রুত পরিবহন, বাজারসংক্রান্ত তথ্য বিনিময় এবং সরবরাহ ব্যবস্থাপনায় এখনও অনেক ঘাটতি রয়েছে। কোনো অঞ্চলে উৎপাদন কমে গেলে অন্য অঞ্চল থেকে দ্রুত সরবরাহ নিশ্চিত করার মতো সমন্বিত ব্যবস্থাও সবসময় কার্যকর থাকে না। বাজার তদারকি অনেক সময় কেবল খুচরা বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ থাকে। দাম বাড়ার প্রকৃত উৎস কোথায়, কোন পর্যায়ে অস্বাভাবিক মুনাফা হচ্ছে বা কোথায় সরবরাহ বিঘ্নিত হচ্ছে সেটা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ প্রায়ই নেওয়া হয় না। যে কারণে কোনটা প্রকৃত আর কোনটা কৃত্রিম সংকট সেটা বোঝা কঠিন হয়ে পড়ে।

    ‎প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, সরবরাহ ব্যাহত হয়। তখন পণ্যের সাময়িক দাম বাড়তে পারে। তবে প্রতিবারই দুর্যোগের কারণে যদি বাজার দীর্ঘস্থায়ী অস্থিরতায় ভোগে তখন কেবল প্রকৃতির ঘাড়ে দায় চাপিয়ে পার পাওয়া যায় না। বাজার ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থা ও প্রশাসনিক প্রস্তুতি তখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। নিত্যপণ্যের বাজার কেবল চাহিদা-উৎপাদন-সরবরাহের বিষয় নয়। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনাও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

    ‎নিত্যপণ্যের বাজারের অস্থিরতা কমাতে স্বল্পমেয়াদে উৎপাদন এলাকা থেকে বাজারে পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে প্রশাসনিক সমন্বয় জোরদার করতে হবে। যেসব এলাকায় বন্যার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে, সেখানে বিকল্প পরিবহন ও দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাইকারি ও খুচরা বাজারে নিয়মিত মূল্য ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করে অস্বাভাবিক দাম বাড়ার কারণ প্রকাশ্যে তুলে ধরতে হবে। মধ্যমেয়াদে কৃষিপণ্যের সংরক্ষণব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ শৃঙ্খলের অপ্রয়োজনীয় স্তর কমানোর উদ্যোগ নেওয়া জরুরি। দীর্ঘমেয়াদে জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় কৃষি উৎপাদন, পরিবহন ও বাজার ব্যবস্থাপনাকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে। মৌসুমি দুর্যোগ নিত্যপণ্যের বাজারকে যেন অস্থির করে তুলতে না পারে সে জন্য এখনই পদক্ষেপ নিতে হবে।

    ‎নিত্যপণ্যের বাজার নাগরিকদের জীবনমানকে প্রভাবিত করে। সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও এটা গভীরভাবে সম্পর্কিত। যখন একটি পরিবার বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় কম খাবার কেনে, তখন তার প্রভাব জনস্বাস্থ্য ও মানবসম্পদেও পড়ে। তাই বাজার স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি। আর এটা কোনো একক মন্ত্রণালয় বা সংস্থার দায়িত্ব নয়। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে।

    ‎প্রাকৃতিক দুর্যোগ এড়ানো হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপণ্যের বাজারে যে সংকট ও অস্থিরতা দেখা দেয় তা থেকে উত্তরণ ঘটানো সম্ভব।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST