ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাদীহাঁটি কাজী মদ্দীন হাজী বাড়িতে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব আকতারুল আলম ফারুকের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর (রোববার) বিকেলে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতি ও ফুলবাড়িয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী ফাহসিনা হক লিরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নাসরিন হ্যালেনা।
প্রধান অতিথি ফাহসিনা হক লিরা তাঁর বক্তব্যে নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “নারীরা যদি ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজে অংশগ্রহণ করে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।” গণতন্ত্র রক্ষায় দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দলবল নির্বিশেষ ধানের শীষে ভোট দিতে হবে।
বৈঠকে স্থানীয় মহিলা দল নেত্রীবৃন্দসহ এলাকার অসংখ্য নারী অংশগ্রহণ করেন এবং আলোচনায় সক্রিয় ভূমিকা রাখেন। বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ততা এবং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি শেষে অংশগ্রহণকারী নারীরা সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।



