মোঃ নুরুজ্জামান শাজাহানপুর উপজেলা প্রতিনিধি///
বগুড়ায় ভেঙে ফেলা জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের দাবি করেছেন স্থানীয় নেতা-কর্মীরা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের একটি ছবিও সংযুক্ত করা হয়েছে। তবে ঠিক কখন পতাকা উত্তোলন করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।
ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, বগুড়া জেলা কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন এবং তাদের কার্যক্রম দমিয়ে রাখা যাবে না।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে পারেননি। তিনি জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘটনাটি সম্পর্কে অবগত নন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রথমে বগুড়া জেলা বাংলাদেশ আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই বছরের ৫ আগস্ট পুনরায় সেখানে আগুন দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে ভবনটির নিচতলায় থাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।



