ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় কোর্ট পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য ক্লোজ

    admin
    September 16, 2025 3:11 pm
    Link Copied!

    বরগুনা প্রতি‌নি‌ধি//

    দায়িত্বে গাফিলতি এবং গ্রেফতারকৃত আসামিকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশিরুল আলমকে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই অভিযোগে আরও পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার পুলিশ সুপারের সূত্রে জানা যায়, এ ঘটনা একটি তদন্ত কমিটি গঠন করা হয়ছে।

    জানা যায়, ঘটনার সূত্রপাত একটি ভিডিও ফুটেজ থেকে, সোমবার বিকেলে সংশ্লিষ্টদের ক্লোজ করা হয়। যেখানে দেখা যায়, সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসান আদালতের পুলিশ ব্যারাকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার খাচ্ছেন। ওই ভিডিওতে কোর্ট পরিদর্শক বশির আলমকেও উপস্থিত দেখা যায়।

    ভিডিওটি ১৪ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

    এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তিমূলকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST