মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
বরগুনায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। রোববার (১৮ মে) বরগুনা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত চূড়ান্ত বোর্ড সভা শেষে এ ফলাফল ঘোষণা করেন বরগুনার সুযোগ্য পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,
“আমরা বরগুনাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ নিয়োগ উপহার দেব, আমরা আমাদের কথা রেখেছি।”
তিনি আরও জানান, মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করে সকল ধাপ সম্পন্ন করা হয়েছে।
পুলিশ সুপার উত্তীর্ণদের উদ্দেশে বলেন—বাংলাদেশ পুলিশের ‘সেবার ব্রতে চাকরি’ মহান অঙ্গীকারকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে নবনির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জানা গেছে, এ নিয়োগ পরীক্ষায় লিখিত অংশে উত্তীর্ণ ৩৬ জন প্রার্থী ভাইভায় অংশ নেন। পরে নিয়োগ বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্তভাবে ১৭ জন প্রার্থী মনোনীত করা হয়।
অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্যসহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


