বরগুনা প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বরগুনা কমিউনিটি প্যারামেডিক এ্যাসোসিয়েশন (বিসিপিএ)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়েছে।
অনুষ্ঠানসূচির শুরুতে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আলোচনা সভায় বিসিপিএ’র নবনির্বাচিত সভাপতি মোঃ মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিপিএ’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল করিমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।



