মোঃ মাসুম বিল্লাহ্ বরগুনা জেলা প্রতিনিধি।।
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে বরগুনা সরকারি কলেজে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে উন্মুক্ত কুরআন (অর্থসহ) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা সভাপতি এম. হাসিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান।
আলোচনায় অতিথিবৃন্দ কুরআনের নির্দেশনা অনুযায়ী ব্যক্তি ও সমাজজীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, ঐতিহাসিক কুরআন দিবস মুসলমানদের আত্মশুদ্ধি, শিক্ষা ও মূল্যবোধের উজ্জ্বল স্মারক হিসেবে বিরাজমান।
পরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মাঝে উন্মুক্ত কুরআন (অর্থসহ) বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরগুনা সরকারি কলেজ শাখা।


