ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরুড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

    admin
    August 17, 2026 9:38 pm
    Link Copied!

    সুজন হোসেনঃ

    কুমিল্লার বরুড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
    রূপালী মৎস্যে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যের আলোকে
    রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালি, উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়।

    বরুড়া উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া জামান নিতু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

    বরুড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী নেওয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহে আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, মৎস্য চাষি ও বরুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমেদ এবং বরুড়া বাজারের মৎস্য আড়ত ব্যবসায়ী দুলাল হোসেন প্রমুখ।
    এদিন উপজেলার মৎস্য চাষীদের মধ্যে সেরা চাষী হিসেবে মোঃ সুমন আহমেদ, ও সেরা ব্যবসায়ী হিসেবে মোহাম্মদ দুলাল হোসেন কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST