ঢাকাThursday , 20 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলের বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. মাসুদ এমপির অভিনন্দন

    admin
    August 20, 2026 3:13 pm
    Link Copied!

    ‎বাউফল প্রতিনিধি:


    ‎পটুয়াখালী বাউফল উপজেলা সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় বাউফলের কৃতি সন্তান হাফেজ নুর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

    ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ নুর উদ্দিন জাকারিয়ার এই অসাধারণ অর্জন বাউফলবাসীর পাশাপাশি পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা উজ্জ্বল করায় তিনি জাকারিয়ার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    ‎তিনি আরও বলেন, একজন তরুণ হাফেজের এমন সাফল্য শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়; এটি দেশের জন্যও সম্মানের। জাকারিয়ার এই কৃতিত্ব নতুন প্রজন্মকে কোরআন শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক আদর্শ চর্চায় উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    ‎এদিকে বিশ্বমঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনা হাফেজ নুর উদ্দিন জাকারিয়া ও তার গর্বিত বাবা-মাকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

    ‎উল্লেখ্য, সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেন হাফেজ নুর উদ্দিন জাকারিয়া। প্রতিযোগিতার চতুর্থ শাখায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি প্রথম স্থান অর্জন করেন।

    ‎সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।


    ‎২০ আগস্ট
    ‎পটুয়াখালী বাউফল
    ‎ প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
    ‎01749510580

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST