ঢাকাSaturday , 16 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি ড.মাসুদ

    admin
    May 16, 2026 3:51 pm
    Link Copied!

    বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: রুবেল হোসেন

    ‎পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড লক্ষীপাশা এলাকায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


    ‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ।,
    ‎এসময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলেয়া বেগম,।


    ‎প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “সবাই মিলেমিশে কাজ করলে একটি সুন্দর ও আধুনিক বাউফল গড়ে তোলা সম্ভব। দলমত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যত দ্রুত সম্ভব বগা সেতু প্রকল্প বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, বাউফলে ইতোমধ্যে তিনটি খাল খননের অনুমোদন দেওয়া হয়েছে এবং এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।


    ‎উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, ৪০ দিনের মধ্যে খাল খননের কাজ সম্পন্ন করতে হবে। খাল খনন শেষ হলে স্থানীয় জনগণ এর সুফল ভোগ করতে পারবে।” তিনি আরও জানান, শুধু খাল খনন নয়, খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।


    ‎তিনি বলেন, “এটি প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প। খাল খনন কাজে কেউ বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি খালের পাশে থাকা অবৈধ স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।


    ‎জানা গেছে, প্রায় ২.২ কিলোমিটার এলাকাজুড়ে খাল খননের কাজ বাস্তবায়ন করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব পড়বে।


    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST