ঢাকাFriday , 29 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাউফলে বিরোধের জেরে এলজিইডি’র অব. সার্ভেয়রকে মারধরের অভিযোগ!

    admin
    August 29, 2025 9:00 pm
    Link Copied!

    পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসাইন

    পটুয়াখালীর বাউফলে উপজেলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুমকি এলজিইডির কার্যালয়ের সাবেক সার্ভেয়র আমিনুল ইসলামকে (৬০) মারধর করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা বাজারে এ হামলার ঘটনা ঘটেছে।

    ভুক্তভোগীর বরাতে পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টার দিকে বাজারের শহিদ মৃধার দোকানের সামনে অভিযুক্ত কবির হোসেন তাকে অবরুদ্ধ করে মারধর করেন। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

    আমিনুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমির বিরোধের জেরে আমার বাড়ির আঙিনার গাছপালা কাটার চেষ্টাও করেন কবির। তবে স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি শান্ত হয়। তখন শান্ত ভাবেই ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত। রাতে তাকে একা পেয়ে মারধর করা হয়।

    এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কবির হোসেন। তিনি বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং মিথ্যা।

    বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা জানান, ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷ প্রাথমিক চিকিৎসা দেয়া হলে, ভিকটিম নিজের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে যান।

    এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, অভিযোগ তদন্তে একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST