ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাকেরগঞ্জের একটি পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

    admin
    January 2, 2026 4:02 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে জমি জমা সংক্রান্ত বিরোধের জেড় ধরে একটি পরিবারকে অহেতুক হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ নারাগল গ্রামের এমদাদ শিকদার, ইউনুস শিকদার, কবির শিকদার গংদের সাথে একই বাড়ির আইয়ুব আলী ওরফে বাবুল সিকদার ও তার ভাই মাইনুল শিকদারের সাথে দীর্ঘদিন যাবত তাদের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় চলে আসছে মামলা হামলার ঘটনা। বর্তমানে ওই সম্পত্তিতে পাকা ধানের উপর নজর পরে বাবুল ও মাইনুল শিকদার গংদের।ধান কাটতে গেলে বাবুল শিকদার ও বিবাদীদের বাঁধা প্রদান করে ও মামলা হামলার হুমকি দেয়। এমদাদ শিকদার ও ইউনুস শিকদার তারা দাবি করেন,তাদের নিজস্ব সম্পত্তি চাষাবাদ ও রোপণ করতে গেলেই প্রতিবছরই তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে, এবং প্রশাসন দিয়ে হয়রানি করছে। আমরা বর্তমানে তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা প্রশাসনের কাছে সুস্থ সমাধান চেয়ে সুবিচারের দাবী জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST