ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    admin
    August 24, 2025 5:26 pm
    Link Copied!

    নোমাইনুল ইসলাম ,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি :

    “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এবং দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    প্রতিযোগিতায় অংশ নেয় কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয় ও মেদিনীপুর উচ্চ বিদ্যালয়। এর মধ্যে মেদিনীপুর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার-ইন-চার্জ মোঃ হুমায়ুন কবীর, কাচালং সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান কামাল হোসেন মীর এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু অংজিং মারমা। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু ভদ্র সেন চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল হামিদ।

    বিচারকের দায়িত্ব পালন করেন কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নব শংকর চাকমা, স্বরনিকা চাকমা ও কনি চাকমা।

    অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, দুর্নীতি জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়। সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে তরুণ প্রজন্মকে সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইতিবাচক চেতনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সভাপতি বাবু ভদ্র সেন চাকমা বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির লক্ষ্য হলো দুর্নীতিবিরোধী আন্দোলনকে গণমানুষের চেতনায় রূপ দেওয়া। নতুন প্রজন্মের উদ্যোগেই ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST