উমংনু মারমা
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবান নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পরিত্যাক্ত মটর শেল বিষ্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা(৯)নামে এক বাংলাদেশী শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ২ টার দিকে বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ পিলার মাঝামাঝি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি শিশু বাইশফারি তংচঙ্গ্যা পাড়ার কিংহ্লা তংচঙ্গ্যার ছেলে।
স্থানীয় ও জনপ্রতিনিধিরা জানিয়েছে, সকালে তার মায়ের সাথে জুমে কাজ করতে যায় ওই কিশোর। সেখানে দুপুরে দিকে জুমের বাগান নীচে মিয়ানমারের সীমান্ত কাটাতারে পাশে একটি পরিত্যক্ত মটর শেল কুড়ে পায়। সেই মটর শেল জুম ঘরে এনে খেলতে থাকে। এসময় পরিত্যক্ত মটর শেল হঠাৎ বিষ্ফোরিত হলে ঘটনাস্থলে কিশোর নিহত হয়। পরে বিজিবি ও পুলিশ এসে মরদেহ উদ্ধার করা হয়।
ঘুমধুম ইউপি সদস্য বাবুল চাকমা বলেন, দুপুর দিকে মটরশেল খেলতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। একজন মরদেহ উদ্ধার করে সড়কে পাশে আনা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ির বাইশফারি সীমান্তে মাইন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহত ব্যাক্তি মুখমণ্ডল ক্ষত-বিক্ষত হয়ে যাওয়ার কারণে পরিচয় সনাক্ত করতে সমস্যা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, মাইন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে তা ঠিক। তবে নিহতের পরিচয় সুনিশ্চিতভাবে তথ্য পাওয়া যায়নি। আদো সে বাংলাদেশী নাগরিক না-কি মিয়ানমারের নাগরিক।


