মোঃ মিজানুর রহমান শান্তিগঞ্জ প্রতিনিধি।
শ্রেষ্ঠ কৃষক সম্মাননা অর্জন করলেন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের পেঁয়াজ চাষি মোঃ আব্দুর রশীদ, কৃষক আব্দুল রশীদ বলেন আমাকে সব সময় উপজেলা নির্বাহী জনাব সুকান্ত সাহা উৎসাহ দিতেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে সর্বাত্বক সহযোগিতা করেছেন, কৃষি কর্মকর্তা বলেন আমরা উপজেলার সকল কৃষককে সহায়তা করে থাকি আরও যাদের জমি আছে কৃষি চাষ করতে চান এমন কৃষক যুবক দের বিজ স্যার সবকিছু দিয়ে সহযোগীতা করা হবে যাদের জমি আছে যোগাযোগ করার আহ্বান জানান কৃষি কর্মকর্তা আহসান_হাবীব,
এছাড়া ও যুব উন্নয়ন অফিসার সন্দিপ বিশ্বাস যুবকদের বেকার না থেকে কৃষি সহ উদ্যোক্তা হওয়ার পরামর্শ জানিয়েছেন।
পেঁয়াজ চাষে অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কৃষক সম্মাননা স্মারক’ অর্জন করেছেন শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আব্দুর রশীদ।
কৃষিকে আধুনিক ও টেকসই খাতে পরিণত করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। নিজের এলাকায় স্মার্ট কৃষি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তুলছেন তিনি। অনাবাদি জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করে সফলভাবে পেঁয়াজসহ বিভিন্ন ফসল উৎপাদন করছেন আব্দুর রশীদ।
তার উদ্যোগে উৎপাদিত কৃষিজাত পণ্য শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ থাকছে না; জেলার বাইরেও রপ্তানি হচ্ছে। ফলে একদিকে যেমন কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, অন্যদিকে এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।
স্থানীয় কৃষক সমাজের কাছে আব্দুর রশীদ এখন এক অনুকরণীয় দৃষ্টান্ত।


