ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফ্যামিলি কার্ড বাস্তবায়নে শ্যামনগরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন।।

    admin
    October 10, 2026 8:57 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরার শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
    (১০ অক্টোবর২০২৬ইং) শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে।
    কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। এ সময় তিনি মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন।
    ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর এ প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণে সংশ্লিষ্টদের আরও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সোলায়মান কবির, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আশেক ইলাহী মুন্না, উপজেলা বিএনপির সদস্য মোঃ নুরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস.কে. সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও প্রশিক্ষণার্থীরা।
    উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST