মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের জেলার হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ কর্মসূচি পালিত হয়।
শনিবার ( ১০ সেপ্টেম্বর) “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচীতে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
এসময় ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বসতবাড়ি ও আশেপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি দূর করার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
এছাড়াও সকলকে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য/সদস্যা, কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।
কর্মসূচীতে মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন বাজার, ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপুর্ন্ন স্থানে প্রগার মেশিন দ্বারা মশক নিধন ঔষধ ছিটানো হয়েছে।


