মোঃ আবু তৈয়ব, হাটহাজারি,( চট্টগ্রাম) প্রতিনিধি :
শনিবার (১০ অক্টোবর) হাটহাজারী উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে হাটহাজারী উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় বিশেষ সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও কার্যক্রম পরিচালিত হয়।
হাটহাজারী পৌরসভা থেকে সচেতনতামূলক র্যালিটি শুরু হয়ে কাচারি সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে প্রধান অতিথি পৌর এলাকার কাঁচাবাজারে ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা কাজে নিজে অংশ নেন। পাশাপাশি উপজেলার ১৪টি ইউনিয়নে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও হটস্পট চিহ্নিতকরণ করে অভিযান চালানো হয়।
অভিযানকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা ও নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ।”
কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ, উপেজলা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় নাগরিকগণ অংশ নেন।


