ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • আকাশে চাকা বিচ্ছিন্ন: শাহজালালে বিমানের জরুরি অবতরণ, রক্ষা পেলেন সব যাত্রী ও ক্রু

    admin
    October 10, 2026 4:39 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি
    কক্সবাজার

    ঢাকা: কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের। পরবর্তীতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আতঙ্ক ও টানটান উত্তেজনার মধ্যে জরুরি অবতরণ (Emergency Landing) করে উড়োজাহাজটি। দক্ষ পাইলটের সুনিপুণ পরিচালনায় উড়োজাহাজে থাকা সকল যাত্রী ও ক্রু নিরাপদে রয়েছেন; কেউ হতাহত হননি।

    পরিস্থিতি মোকাবিলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রেখে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়।

    বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি-৪৩৬’ (উড়োজাহাজের রেজিস্ট্রেশন নম্বর: S2-AKE) উড্ডয়ন করার পর পরই এর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে পাইলট ঢাকার টাওয়ার ও এটিসিকে জরুরি বার্তা পাঠান।

    জরুরি অবতরণের আগে নিয়ম অনুযায়ী উড়োজাহাজের জ্বালানি কমিয়ে ওজন হ্রাস করা এবং শাহজালাল বিমানবন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার জন্য পাইলটকে আকাশে কিছুক্ষণ চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে বেশ কয়েকবার চক্কর দেয়। ওই সময় উড়োজাহাজটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় এবং ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

    এদিকে, সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে ও জরুরি অবতরণের পূর্বপ্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়। একই সাথে নিরাপত্তার স্বার্থে রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

    ঢাকা টাওয়ার সূত্র জানায়, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত ছিল।

    জরুরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পাইলট দক্ষতার সাথে উড়োজাহাজটি নিরাপদে রানওয়েতে অবতরণ করাতে সক্ষম হন। বিমান কর্তৃপক্ষের তথ্য মতে, অবতরণের পর জানা যায় যাত্রী ও ক্রু – সবাই সম্পূর্ণ নিরাপদে ও অক্ষত রয়েছেন। ঘটনায় কোনো ধরনের জানমালের ক্ষতি হয়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST